Latest

Country

সখীপুরে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ২

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৬:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সখীপুর-গোড়াই সড়কের তক্তারচাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল উপজেলার হাতীবান্ধা উত্তর পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি রতনপুর খোশবাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন শিক্ষার্থী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়। আহত হয় একই এলাকার মাহী ও ইয়ানুরসহ আরও এক শিক্ষার্থী। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি জব্দের চেষ্টা করছে পুলিশ।

২৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন