Latest

Country

সুন্দরবনের বনদস্যু অপহরণ কাণ্ড:

১০ জেলেকে মুক্তিপণের বিনিময়ে উদ্ধার, ৪ জন এখনও নিখোঁজ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার সুন্দরবন থেকে বনদস্যুদের হাতে অপহৃত ১০ জেলের মধ্যে ছয়জনকে মুক্তিপণের বিনিময়ে তাদের পরিবার উদ্ধার করতে সক্ষম হয়েছে। ফিরে আসা জেলেরা জানিয়েছেন, শুক্রবার রাতে আনারুল, ইমরান ও সুশান্ত এবং এক দিন আগে সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম তাদের নিজ নিজ বাড়িতে ফিরে এসেছেন। তারা জানান, গত ৩০ মার্চ চুনকুড়ি, মালঞ্চ ও মামুন্দো নদী এলাকা থেকে ‘ডন’ ও ‘আলিফ ওরফে আলিম’ নামের সশস্ত্র বাহিনীর পরিচয়ে তাদের অপহরণ করা হয়।

মুক্তিপণ বাবদ সাদ্দামের পরিবার ৪০ হাজার টাকা, আনারুল, সুশান্ত ও ইমরানের পরিবার মাথাপিছু ৩৫ হাজার টাকা এবং ইউনুস আলী ও সাইফুল ইসলামের পরিবার মাথাপিছু ২৫ হাজার টাকা প্রদান করেছে। তবে এনামুল ও হযরতসহ চার জেলের এখনো কোনো খোঁজ মেলেনি।

ফিরে আসা জেলেরা বলেন, বনদস্যুরা সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে এবং তারা বিশেষভাবে মাছ ও কাঁকড়া আহরণের জন্য বনে প্রবেশ করা জেলেদের টার্গেট করছে।

বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মো. ফজলুল হক জানান, ভুক্তভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে এখনও পুলিশকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, অনেক সময় জেলেরা নিজেদের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করে এবং জীবনের নিরাপত্তার কারণে পুলিশকে তথ্য দিতে অনীহা দেখায়। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন