Latest

Country

গোমস্তাপুরে অবৈধভাবে ডিজেল মজুদ: চালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে এক গাড়িচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার রহনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, রহনপুরের মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে একটি স্টারিং গাড়িতে জারকিন ও বোতলে করে তেল মজুদ রাখা হয়েছে—এমন তথ্য পেয়ে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ওই গাড়িতে প্রায় ১০ লিটার ডিজেল অবৈধভাবে সংরক্ষণের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ভোলাহাট উপজেলার বারইপাড়া এলাকার আয়েশের ছেলে দুরুলকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা জানান, অভিযুক্ত চালকের আর্থিক অবস্থা বিবেচনায় জব্দকৃত তেল বাজেয়াপ্ত না করে তা গাড়ির ট্যাঙ্কে ঢেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয়েছে।

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন