Latest

Country

মুন্সীগঞ্জে পরীক্ষণ বিদ্যালয় পরিদর্শন:

খাদ্যমান ও শিক্ষার পরিবেশ খতিয়ে দেখলেন ডিসি ও এমপি

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার (৪ মার্চ) পরিদর্শনে অংশ নেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় পরিচালিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি’র কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করা হয়। শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত খাবারের গুণগত মান, নির্ধারিত তালিকা অনুযায়ী খাদ্য বিতরণ এবং কর্মসূচির বাস্তবায়ন পরিস্থিতি যাচাই করেন তারা।

এ সময় কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি ও পাঠদানের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এ কর্মসূচির কার্যকারিতা নিয়েও মতবিনিময় করা হয়।

সাম্প্রতিক হাম রোগের প্রাদুর্ভাবের বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীদের নিয়মিত হাত ধোয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্টরা।

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন