Latest

Country

অন্তঃসত্ত্বা গৃহবধূ মৃত্যুর প্রতিবাদে পাবনায় মানববন্ধন

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলায় স্বামীর নির্যাতনে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মনিষা মন্ডলের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শনিবার (৪ এপ্রিল) বিকেল তিনটার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত মনিষা মন্ডলের স্বজনসহ স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মনিষা মন্ডলের স্বামী সবুজ মন্ডল মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করে আসছিলেন। এ ঘটনায় স্বামী সবুজ মন্ডল ও শ্বশুর সুবল মন্ডলের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, গত বুধবার (১ এপ্রিল) সকালে চাটমোহর উপজেলার ফৈলজানা কাটাজোলা গ্রামে স্বামীর নির্যাতনে তিন মাসের অন্তঃসত্ত্বা মনিষা মন্ডলের মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ স্বামী সবুজ মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন