Latest

Country

ঠাকুরগাঁওয়ে মন্দিরের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৯:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর এলাকায় স্থানীয় আদিবাসী সম্প্রদায় মন্দিরের জমি দখলের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (৪ এপ্রিল) সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা লিখিত বক্তব্য পাঠ করেন।

ভুক্তভোগী আদিবাসী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে তারা বৈধভাবে মন্দিরের জমিটি ভোগদখল করে আসছে। প্রায় ২৭-২৮ বছর আগে সেখানে একটি কালী মন্দির নির্মাণ করা হয় এবং নিয়মিত পূজা অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। পরবর্তীতে মন্দিরের পুরোহিত হিসেবে শংকর মল্লিককে দায়িত্ব দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শংকর মল্লিক কিছু ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন অবৈধ কৌশল অবলম্বন করে মন্দিরের জমি দখলের চেষ্টা করছেন। তারা জানান, পূর্ববর্তী রেকর্ড ও উত্তরাধিকার সূত্রের প্রমাণ থাকা সত্ত্বেও তাদের বৈধ মালিকানা উপেক্ষা করা হচ্ছে এবং বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এছাড়াও ভুয়া তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগও তোলা হয়েছে।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, মন্দিরে প্রবেশের কারণে তাদের এবং পরিবারের একাধিক সদস্যকে মারপিট করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী গোপাল খালকো, দিপালি খালকো দীপা, খুকু খালকোসহ স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর অন্যান্য সদস্যরা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

২৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন