Latest

Country

সাধারণ সম্পাদককে মারধরের অভিযোগ

মোরেলগঞ্জে মন্দিরের জমি দখলচেষ্টা ঘিরে উত্তেজনা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট
স্টাফ রিপোর্টার, বাগেরহাট

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মন্দিরের জমিতে জোরপূর্বক বাসের টিকিট কাউন্টার স্থাপনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিত দাসের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বলভদ্রপুর বাজার-নন্দী মার্কেট সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের পাশে অবস্থিত বিকেবিবি সার্বজনীন দুর্গা মন্দিরের জমিতে কাউন্টার স্থাপনকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই বিরোধ চলছিল।

মন্দির কমিটির নেতারা জানান, স্থানীয় ফেরদাউস শিকদার দূরপাল্লার বাস ‘ইমা পরিবহন’-এর জন্য সেখানে একটি টিকিট কাউন্টার স্থাপনের উদ্যোগ নেন। তবে মন্দির কর্তৃপক্ষ এতে সম্মতি না দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে কাউন্টার নির্মাণের সরঞ্জাম এনে জমিতে রাখলে তা নিয়ে প্রতিবাদ জানানো হয়।

অভিযোগ রয়েছে, এর জেরে বৃহস্পতিবার রাতে সঞ্জিত দাস বাড়ি ফেরার পথে ফেরদাউস শিকদার ও তার সহযোগীরা তাকে মারধর করে। হামলার পর তাকে পুনরায় হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানান ভুক্তভোগী।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে মন্দির প্রাঙ্গণে জরুরি সভা ও বিক্ষোভ মিছিল করেন মন্দির কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা। তারা হামলার বিচার এবং মন্দিরের জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন। তারা ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

তবে অভিযুক্ত ফেরদাউস শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, বাজারের এক ব্যবসায়ীর মাধ্যমে জায়গাটি ভাড়া নেওয়া হয়েছিল এবং বিষয়টি ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে। মন্দিরের জমি দখলের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

এদিকে, ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন