Latest

Literature

বোদ্ধা-যোদ্ধার কিসসা

লিটন আব্বাস
লিটন আব্বাস

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বোদ্ধা হলে নাকি যোদ্ধা হতে নেই
বলে গেলেন সেদিন এক বিবেকবান!
পাঠশালার প্রফেসর তারও খায়েশ এইঃ
একদিন রাজা হবেন তিনি, রাজা।'

ব্রাকেটবন্দি প্রজারা বুদ্ধিমানের বুলির গুলি
পিঠে করে রাখে যত্নে নানা যন্ত্রণায়ও ; কিন্তু
বারোমাস বুলি আওড়ানোঅলা, যুক্তি-উক্তিবাদি
মিলেমিশে এক বাটনায় বেটেখেটে ভাগ করে নিলো
যার যার সুবিধা, সিঁড়ি না ভেঙেই উপরে ওঠার মন্ত্রণা
নিয়ে সুস্পষ্ট পুঁজির সুবিধাঘরে দাদন খেলতে খেলতে
মুখ ভেংচি কেটে কয়ঃ রুচির হাহাকার আজকাল!

তারপরদিন এক সরল বোকাসোকা লোক বলে গেলেন-- কথা আর থুতু একবার ছুঁড়ে দিলে ফেরৎ আসে না;
অথচ দ্যাখো এরা দিব্যি নিজেদের পণ্ডিত ভাবে
আর সকলকে মুর্খ ভাবে, আম আদমিকে ঝরোকার গ্রিল মনে করে দাবড়ে বেড়ায় নগর-গাঁ!

এরা কারা? কতপ্রকার ও পদের আম আদমি জানে!

আম আদমি এদেরকে কী ভাবে সেই উত্তর এরা জানে না, তা কিন্তু নয়! জানে এরা ভালো করেই জানে---
শিল-পাটার কষাকষিতে মশলাবাটা আদমি আদিমঝোলের স্রোতে ভাসতে ভাসতে কর্বুর সময়ে বিগলিত হতে হতে ভাবে এরাই একদিন রাজা থেকে নিঃস্ব প্রজা হবে--সন্দেহ নেই!

৪১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন