Latest

Country

ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবাসহ আটক ৪

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৬:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) রাতে কোতোয়ালী মডেল থানার বেরিবাঁধ থানাঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (সাদেক), রসুল মিয়া এবং মুন্না মিয়াকে আটক করা হয়। এদের মধ্যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ১০টি এবং অপর দুজনের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।

এদিকে, একই রাতে কৃষ্টপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ আকবর হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৫ হাজার টাকা। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তাদের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন