Latest

Country

ত্রিশালে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার, ঘাতক পিতাসহ গ্রেপ্তার ২

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৬:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার রায়ের গ্রাম এলাকায় রাস্তার পাশ থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে শিশুটির মা লামিয়া আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বিকেলে শিশুটির বাবা সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে এসে সন্তানকে সঙ্গে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশেই শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পরে অভিযান চালিয়ে রাত আনুমানিক সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার বাখুরা গ্রাম থেকে অভিযুক্ত বাবা এবং তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন