Latest

Country

গাজীপুরের কালিয়াকৈরে জব্দকৃত ঘোড়া বিক্রির ঘটনায় ওসি প্রত্যাহার

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৪:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জব্দকৃত ঘোড়া অবৈধভাবে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি প্রত্যাহার হন। বিষয়টি গাজীপুর পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রশাসন ও সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ কালিয়াকৈর উপজেলার খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া জব্দ করা হয়। পরে অভিযোগ উঠেছিল যে, এদের মধ্যে ৮টি ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রি করা হয়েছে।

সমাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও চাপ সৃষ্টি হলে ঘোড়াগুলো পুনরায় থানায় ফিরিয়ে আনা হয়। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সেগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন