Latest

Country

ভালুকায় ডিজেল জব্দ, ফিলিং স্টেশন ম্যানেজারকে কারাদণ্ড

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালত ফিলিং স্টেশনের এক ম্যানেজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) গভীর রাতে ভালুকা মডেল থানার মোড় সংলগ্ন বাগরাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স এ.আর ফিলিং স্টেশনে উপজেলা প্রশাসন হঠাৎ অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন।

অভিযানে ফিলিং স্টেশনের পেছনে লুকিয়ে রাখা ২টি ড্রাম এবং ৪টি জারকিন থেকে প্রায় ৫২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে প্রমাণ মেলে যে, জ্বালানিটি অবৈধভাবে মজুদ করা হয়েছিল।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে বিক্রি করে ৫৩,২০০ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। বিক্রয় কার্যক্রম সম্পন্ন হয় এসএনএস সিএনজি ফিলিং স্টেশনের মাধ্যমে।

ইউএনও মোঃ ফিরোজ হোসেন কড়া বার্তা দিয়ে বলেন, “জ্বালানির সংকটময় সময় কেউ যদি অসাধুভাবে তেল মজুদ করে বাজার অস্থির করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বলেন, প্রশাসনের হঠাৎ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এটি অসাধু ব্যবসায়ীদের জন্য একটি শক্ত বার্তা—“গোপন মজুদ আর নয়।”

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন