Latest

Country

কক্সবাজারে মানবপাচারের ‘গোপন আস্তানা’ থেকে ১৩ জন উদ্ধার

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারিদের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত এক বসত ঘর থেকে ১৩ জনকে উদ্ধার করেছে র‌্যাব।

উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে রোহিঙ্গা নারীসহ বাংলাদেশি ও রোহিঙ্গা পুরুষরা।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যরাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী ছিলেন। তারা উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, একটি বসত ঘরে সংঘবদ্ধ মানবপাচারকারি চক্রের সদস্যরা মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কিছু লোককে জড়ো করছে এমন তথ্য পান র‌্যাব। র‌্যাবের একটি দল সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেলে। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৫-৬ জন দৌড়ে পালানোর চেষ্টা চালায়, তবে তাদের আটক করা সম্ভব হয়নি।

পরে মরিয়ম বেগমের বসত ঘর থেকে উদ্ধার করা হয় ১৩ জনকে। তারা কয়েক দিন ধরে জিম্মি রাখা ছিল এবং মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আটক করা হচ্ছিল। উদ্ধারকৃতরা মালয়েশিয়ায় পাচারের মিথ্যা প্রলোভন দেখিয়ে এই চক্রের নেটওয়ার্কের ফাঁদে ফেলা হয়েছিল।

র‌্যাবের সহকারী পরিচালক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের আইনগত ব্যবস্থার জন্য এবং স্বজনদের কাছে ফেরত পাঠানোর উদ্দেশ্যে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন