Latest

Country

মাগুরায় নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ছোট উদাস গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া গৃহবধূ লিমা খাতুনের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় উদাস গ্রামের আবদুল হাইয়ের মেয়ে লিমা খাতুন মঙ্গলবার সন্ধ্যায় বাবার বাড়িতে আসেন। এরপর রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বুধবার সকাল প্রায় ১১টার দিকে স্থানীয়রা লিমার বাবার বাড়ির পাশের একটি মাঠে ঘাসের জমির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

লিমার স্বামী সুজন মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের ধারণা, তাকে নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন