Latest

Country

গোপালগঞ্জে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাব-৬ একটি অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স (WINCEREX) সহ মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (৩৬) কে গ্রেফতার করেছে।

বুধবার (০১ এপ্রিল) দুপুরে কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর থেকে মাদক দ্রব্য ঢাকায় নেওয়া হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় র‌্যাব-৬-এর একটি দল। এসময় মোঃ ফারুক হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স উদ্ধার করা হয়। এছাড়া তার মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়।

এই ঘটনায় কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন