Latest

Country

ব্যবসার প্রলোভনে ১৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তারি পরোয়ানা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনা সদর উপজেলায় ব্যবসার প্রলোভন দেখিয়ে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় চেক ডিজঅনার মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও এখনো তাকে আটক করতে পারেনি পুলিশ বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী ব্যবসায়ী আবু জায়েদ জানান, পাবনা পৌর এলাকার ছাতিয়ানী পশ্চিমপাড়ার বাসিন্দা তিনি। কয়েক বছর আগে মালিগাছা ইউনিয়নের শংকরপুর গ্রামের আফাজ উদ্দিন মালিথার ছেলে তেনজিল মালিথার সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

এক পর্যায়ে তেনজিল যৌথভাবে ব্যবসা করার প্রস্তাব দেন। তার কথায় বিশ্বাস করে আবু জায়েদ ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে কয়েক দফায় মোট ১৪ লাখ টাকা প্রদান করেন। তবে টাকা নেওয়ার পর তেনজিল মালিথা প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসা না করে তা আত্মসাৎ করেন বলে অভিযোগ।

পরে টাকা ফেরত চাইলে গত বছরের ১৬ জুন পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার একটি ১৪ লাখ টাকার চেক দেন তেনজিল। কিন্তু চেকটি ব্যাংকে জমা দিলে তার হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় সেটি ডিজঅনার হয়।

এ ঘটনায় আবু জায়েদ আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত তেনজিল মালিথার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে অভিযোগ রয়েছে, পরোয়ানা জারি হলেও অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকলে প্রকাশ্যে ঘোরাফেরা করার সুযোগ নেই। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এখনো তাকে পাওয়া যায়নি।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন