Latest

Country

জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক।

মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

সিরাজুল হক ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তৎকালীন বিএনপি সরকারের স্বাস্থ্য উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি জামালপুর-৫ (সদর) আসন থেকে সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হন।

এছাড়াও তিনি একাধিকবার জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলা পরিষদের প্রশাসক হিসেবে সিরাজুল হকের নিয়োগে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন