Latest

Country

ইউসিবিএলের ২ সাবেক পরিচালক কারাগারে, ২৫ কোটি টাকা আত্মসাৎ

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচারের অভিযোগে করা মামলায় ব্যাংকটির সাবেক দুই পরিচালককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন। আসামিরা হলেন- ইউসিবি’র সাবেক পরিচালক অপরূপ চৌধুরী ও তৌহিদ সিপার রফিকুজ্জামান। দুপক্ষই আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। আদালত জামিনের আবেদন নাকচ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আইনজীবী মোকাররম হোসাইন জানান, ঋণ দেওয়ার আগে ব্যাংকের তদন্ত কমিটি প্রতিবেদন দিয়ে জানিয়েছিল যে, ঋণ প্রস্তাবটি নিরাপদ নয়। এজন্য তারা ১৭টি নেতিবাচক কারণ উল্লেখ করেছিল। তারপরও সেসময়ের বোর্ড অব ডিরেক্টর প্রতিবেদন বিবেচনায় না নিয়ে ঋণ অনুমোদন দিয়েছিল।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল আলম জানান, তারা ইউসিবি’র স্বাধীন পরিচালক ছিলেন। অপরূপ চৌধুরী সরকারি প্রশাসনের কর্মকর্তা এবং তৌহিদুল সিপার অন্য একটি বিদেশি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তারা স্বাধীন পরিচালক হিসেবে ইউসিবি-তে দায়িত্ব পালন করেছিলেন।

ইউসিবি ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা এই মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে গত ১১ মার্চ একই আদালতে অভিযোগ গঠন করা হয়। সেদিন গ্রেপ্তার থাকা ৮ আসামি ছাড়া বাকি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৫ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। সেদিন বাদির সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

এর আগে গত ৭ জানুয়ারি চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলাম এই মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ করেন।

গত ৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে এই মামলায় অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান।

মামলায় সাইফুজামান চৌধুরী জাবেদ ছাড়াও তার স্ত্রী রুকমিলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।

গত ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেছিলেন। অভিযোগপত্রে ইউসিবি ব্যাংক ও জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তাসহ ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন