Latest

Country

ময়মনসিংহে লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে প্রভাষক নিহত, ৪ আহত

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের দাপুনিয়া এলাকার বাগানবাড়ি নামক স্থানে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফুলবাড়িয়া কলেজের ইংরেজি সাহিত্যের প্রভাষক সারোয়ার এ কাইয়ুম নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাপুনিয়া থেকে ছেড়ে আসা একটি লরির সঙ্গে ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা অটোরিকশার সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা প্রভাষক সারোয়ার এ কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান।

অটোরিকশার আরও চার যাত্রী গুরুতর আহত হন। তাদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক লরিটি আটক করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন