Latest

Country

বরিশাল বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে হাম, ৩ মাসে ৭ শিশুর মৃত্যু

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের অন্যান্য অঞ্চলের মতো বরিশাল বিভাগেও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে হাম রোগীর সংখ্যা।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ- এই তিন মাসে বিভাগটিতে হাম আক্রান্ত হয়ে অন্তত ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে শতাধিক শিশু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাপনার দুর্বলতা নিয়েও অভিযোগ তুলছেন রোগীদের স্বজনরা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বিভাগে মোট ২০৬ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ৭৭ জন। ছয় জেলার মধ্যে ভোলা জেলায় টিকার সংকট থাকলেও বাকি পাঁচ জেলায় পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সংক্রমণের গতি বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি রয়েছে। ৪১ শয্যার এই ওয়ার্ডে বর্তমানে প্রায় চার শতাধিক শিশু চিকিৎসাধীন। এতে করে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন