Latest

Country

কলাপাড়ায় গরু চুরি: ব্যবসায়ীকে জরিমানা, চুরি হওয়া গরু উদ্ধার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় মাংস ব্যবসায়ী আবু সালে হাওলাদার বিরুদ্ধে গরু চুরি জবাই করে মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে।

জানা যায়, তিনি বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবর হাওলাদারের ভাই। তার বাড়ি উপজেলার বালিয়াতলী ইউনিয়নে।

সূত্র জানায়, শনিবার পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের চরহেয়ার (কলাগাছিয়া) এলাকার বাসিন্দা মোশারেফ দালালের গোয়াল থেকে তিনটি গরু চুরি হয়। বিভিন্ন স্থানে খুঁজেও তিনি গরুগুলো খুঁজে পাননি। পরে ফেসবুকের মাধ্যমে জানতে পেরে বালিয়াতলীতে এসে তার গরু সনাক্ত করেন। এরপর রবিবার বালিয়াতলী ইউনিয়নের বিএনপির নেতা ডা. ঝুনু কবির ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুহুল আমিনের মাধ্যমে সালিশি করে মাংস ব্যবসায়ী আবু সালেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার হওয়া গরু দুটি হোটেল ব্যবসায়ী দেলোয়ারের কাছে জিম্মায় রাখা হয়েছে।

গরুর মালিক মোশারেফ দালাল বলেন, "দুই দিন আগে রাতের বেলায় আমার খামার থেকে তিনটি গরু চুরি হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে গরুগুলো পাইনি। লোক মারফত জানতে পারি গরু বালিয়াতলী ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় আছে। এর মধ্যে একটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়। তখন আমি এসে গরুর চামড়া দেখে গরুটি সনাক্ত করি। বাকি গরু দুটি গোলবনে বাধা অবস্থায় পাই। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ডাক্তার ঝুনু কবির ও রুহুল ভাইয়ের মধ্যস্থতায় গরু দুটিকে আমার উপস্থিতিতে সালিশির মাধ্যমে আমার দুইটি গরুসহ আসল চোর শনাক্ত করে বিচার করবে। এছাড়া জবাই করে বিক্রি করা গরুটির ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা দেয়ার আশ্বাস দেন।"

বালিয়াতলী ইউনিয়ন বিএনপি নেতা সালিশদার মো. ঝুনু কবির বলেন, "এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্ধারকৃত চোর গরু দুটি ও জরিমানা ৫০ হাজার টাকা গরুর মালিক মো. মোশারেফ দালালকে দিয়ে দেওয়া হয়েছে।"

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, "এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন