Latest

Country

সিলেটে খাঁশিয়া কিশোরী অপহরণ: ভিকটিম উদ্ধার, প্রধান অভিযুক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় খাঁশিয়া সম্প্রদায়ের এক কিশোরী অপহরণের ঘটনায় পুলিশ ভিকটিমকে উদ্ধার এবং প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি এলাকায় বসবাসরত খাঁশিয়া সম্প্রদায়ের ওই কিশোরী (১৭) গত ১৯ মার্চ রাত ৮টা থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে নিজ বাড়ির উঠান থেকে অপহৃত হন।

অভিযোগে বলা হয়, ওই সময় কিশোরী রান্নাঘরে কাজ করছিলেন। এ সুযোগে সাদ্দাম হোসেন ইমন (২৮) ও তার সহযোগীরা মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে সিলেট-তামাবিল মহাসড়কের দিকে নিয়ে যায়। ঘটনাটি কয়েকজন স্থানীয় ব্যক্তি প্রত্যক্ষ করেন এবং অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হন।

ঘটনার পরদিন ২০ মার্চ জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে ভিকটিমের মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক রাজন দেবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। রবিবার (২৯ মার্চ) রাত ৮টা ৩০ মিনিটে ফেরিঘাট এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।

পরদিন সোমবার সকাল ৭টা ৩০ মিনিটে উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি এলাকা থেকে প্রধান অভিযুক্ত সাদ্দাম হোসেন ইমনকে গ্রেফতার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন