Latest

Country

শিবচরে ভুল অপারেশনের অভিযোগ: প্রসূতির অঙ্গহানি

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরের শিবচরে হলি ফ্যামিলি ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের পর চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এক প্রসূতির জরায়ু কেটে দিতে হয়েছে।

ভুক্তভোগীর স্বামী মোঃ ফাহিম হোসেন শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, সিজারিয়ান অপারেশনের সময় ভুলের কারণে তার স্ত্রীকে পুনরায় ঢাকায় অপারেশন করতে হয়েছিল এবং জরায়ু কেটে দিতে হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর গ্রামের বাসিন্দা ফাহিম হোসেন ২৬ ডিসেম্বর তার স্ত্রী রিক্তা আক্তারকে সিজারিয়ান অপারেশনের জন্য শিবচর হলি ফ্যামিলি ক্লিনিকে ভর্তি করেন। ক্লিনিকের নিযুক্ত ডা. মুন্সি অপারেশনটি সম্পন্ন করেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার ১৫ দিন পর রিক্তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

গুরুতর অবস্থায় তাকে পুনরায় ক্লিনিকে নিয়ে গেলে কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার অজুহাতে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকার মেঘনা জেনারেল হাসপাতালে জরুরি ভিত্তিতে দ্বিতীয়বার অপারেশন করা হয়। এ সময় চিকিৎসকরা রিক্তার জীবন রক্ষার জন্য তার জরায়ু কেটে দিতে বাধ্য হন।

ফাহিম হোসেন অভিযোগ করেন, “আমার স্ত্রীর এই অবস্থার জন্য ক্লিনিকের ডাক্তার ও স্টাফদের চরম অবহেলা দায়ী। প্রথমে তারা দায় এড়িয়ে গিয়ে বলেছিল যে, রক্তক্ষরণের কারণে অসুস্থতা হয়েছে এবং এতে তাদের কোনো অবহেলা নেই। পরে তারা আপস-মীমাংসার চেষ্টা করলেও এখন আমাকে হুমকি দিচ্ছে।”

অল্প বয়সে জরায়ু হারানো রিক্তা আক্তার শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার পরিবার চিকিৎসক ও ক্লিনিক মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করেছেন।

হলি ফ্যামিলি ক্লিনিকের কর্তৃপক্ষ অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মঞ্জুরুল মোরসেদ বলেন, “এ পর্যন্ত আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দোষিদের আইনের আওতায় আনা হবে।”

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন