Latest

Country

ভেদরগঞ্জে উপজেলা কার্যালয়ের টাকা চুরির অভিযোগে পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের স্টিলের আলমারি থেকে টাকা চুরির অভিযোগে তুষার দাস (৩০) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ব্যয়ের জন্য ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জাকির হোসেন খাঁনের কক্ষে চার লাখ ছয় হাজার টাকা রাখা ছিল। কিন্তু ২৪ মার্চ ওই টাকা চুরি হয়ে যায়। এ ছাড়া হাটবাজারের খাস আদায়ের ১৬ লাখ ৫০ হাজার টাকার দুটি পে-অর্ডারও হারিয়ে যায়।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায়, পরিচ্ছন্নতাকর্মী তুষার দাস ওই কক্ষে সন্দেহজনকভাবে যাতায়াত করছিলেন। এ ঘটনায় জাকির হোসেন ভেদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ তুষার দাসকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির দায় স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী গোপালগঞ্জ জেলার সদর থানাপাড়া এলাকা থেকে সুবর্ণা হিরা নামের এক নারীর কাছে গচ্ছিত রাখা চুরির দুই লাখ ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশ ওই নারীকেও আটক করে।

ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, "চুরির ঘটনায় পরিচ্ছন্নতাকর্মী তুষার দাসকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন