Latest

Country

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে নিজ বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম জিন্নাত আরা বেগম (২৬)। তিনি বাঁশখালী উপজেলার জলদি মিয়ার বাজার এলাকার মো. হোসেনের মেয়ে। দুই বছর আগে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামের মো. ওমর ফারুক (৩০)-এর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে আট মাস বয়সী একটি ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বাবার বাড়ি বাঁশখালী থেকে শ্বশুরবাড়িতে ফেরেন জিন্নাত আরা। স্বর্ণালংকার বন্ধক রাখা নিয়ে স্বামীর সঙ্গে তাঁর বিরোধ চলছিল। রোববার সকালে স্বামী বাড়ির বাইরে গেলে জিন্নাত ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে স্বামী ফিরে এসে দরজা বন্ধ দেখে ঘরের চালের টিন খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের সিলিংয়ের সঙ্গে জিন্নাত আরার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

নিহতের বাবা মো. হোসেন অভিযোগ করে বলেন, বিয়ের সময় দেওয়া স্বর্ণালংকার বন্ধক রাখাকে কেন্দ্র করে দাম্পত্য কলহ চলছিল। এ কারণে স্বামী ও তার পরিবারের সদস্যরা জিন্নাত আরাকে হত্যা করেছে বলে তিনি দাবি করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্বামীকে আটক করা হয়েছে।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন