Latest

Country

মসিক'র বিভিন্ন খাল পরিদর্শন করলেন প্রশাসক রুকুনোজ্জামান রোকন

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ সিটি করপোরেশনের নব নিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন রবিবার (২৯ মার্চ) নগরীর বিভিন্ন খাল পরিদর্শন করেছেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি আকুয়া খাল, মাকরজানি খাল, বাইপাস খাল ও চরপাড়া খাল ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় খালের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা থাকার কারণে প্রশাসক রোকন অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত খাল পরিস্কারের নির্দেশ দেন। এ সময় সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, “ময়মনসিংহ নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রতিটি খালকে সংস্কার করা হবে। খালের পানি যাতে বাধাগ্রস্থ না হয়, তা নিশ্চিত করতে পরিকল্পনা অনুযায়ী কাজ করা হবে। এছাড়া, জলাবদ্ধতা রোধে খালে ময়লা আবর্জনা না ফেলার জন্য নগরবাসীর সহায়তা চাই।”

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন