Latest

Country

নেত্রকোণায় হাটখোলা বাজারে অবৈধ ডিজেল জব্দ

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোণা সদরের মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারে অভিযান চালিয়ে ৩,৫০০ লিটার অবৈধ ডিজেল জব্দ ও ১০,০০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার সন্ধ্যায় মেসার্স জহিরুল চৌধুরীর লাইসেন্সবিহীন দোকানে এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন অভিযানটি পরিচালনা করেন।
নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৬(ক) ধারার লঙ্ঘনের অপরাধে ২০(১) ধারা অনুযায়ী জরিমানা প্রদান করা হয়েছে। জব্দকৃত ৩,৫০০ লিটার ডিজেল স্থানীয় দুই মেম্বারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তা নিকটস্থ ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জেলার সকল ফিলিং স্টেশন দিনে দিনে মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন