Latest

Sports

সব জল্পনার অবসান, দেশে ফিরলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় পৌঁছান তিনি।

বিসিবির একাধিক পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রোজার আগে দেশ ছাড়ার পর তার দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন, রটনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তিনি আদৌ ফিরবেন কি না, কিংবা কবে ফিরবেন—এ নিয়ে ক্রিকেট অঙ্গনে চলছিল নানা আলোচনা।

এর আগে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন শেষে ২৬ বা ২৭ মার্চের মধ্যে দেশে ফিরবেন তিনি। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তার ফেরাকে ঘিরে প্রশ্ন আরও জোরালো হয়। শেষ পর্যন্ত ২৮ মার্চ রাতেই ঢাকায় পৌঁছে সব জল্পনার অবসান ঘটান বিসিবি সভাপতি।

এদিকে, গত অক্টোবর মাসে অনুষ্ঠিত বিসিবির নির্বাচন নিয়ে বিতর্ক এখনো কাটেনি। ঢাকার ক্লাবসমূহ, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কিছু কাউন্সিলর এবং বঞ্চিত ক্রিকেট সংগঠকদের একটি অংশ নির্বাচনকে অস্বচ্ছ ও অবৈধ বলে অভিযোগ করেছেন। তাদের দাবি, নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ছিল।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এপ্রিলের প্রথম সপ্তাহেই প্রতিবেদন জমা পড়তে পারে।

নির্বাচন প্রক্রিয়ায় আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি নিয়ম না মেনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে কাউন্সিলরশিপ চেয়ে চিঠি দিয়েছিলেন।

তদন্ত কমিটি ইতোমধ্যে তার সঙ্গে একাধিকবার অনলাইনে যোগাযোগ করেছে বলে জানা গেছে। তবে দেশে ফেরার পর সরাসরি তার বক্তব্য নেওয়া হবে। ফলে আগামী কয়েক দিনে বিসিবির কার্যক্রম পরিচালনার পাশাপাশি তাকে তদন্ত কমিটির মুখোমুখিও হতে হতে পারে।

সব মিলিয়ে, তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই বিসিবির বর্তমান পরিস্থিতির ভবিষ্যৎ দিকনির্দেশনা স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

৩২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন