Latest

Country

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫০ হাজার

মো. ফরহাদ হোসেন, মৌলভীবাজার
মো. ফরহাদ হোসেন, মৌলভীবাজার

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়াছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। এসময় মো. সাহবুদ্দীন নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে উত্তোলিত প্রায় ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন জানান, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় একজনকে জরিমানা করা হয়েছে। পরিবেশ ও নদী-খাল রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন