Latest

Country

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতে সমির বিশ্বাস (৪০) ও অপু বিশ্বাস (২২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও চারজন কৃষক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বেলা ১২টার দিকে খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে এই দুর্ঘটনা ঘটে। মৃত সমির ওই গ্রামের সুশিল বিশ্বাসের ছেলে এবং অপু একই এলাকার প্রকাশ বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, সমির বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে কাজ করছিলেন। পাশের ক্ষেতে ছিলেন অপু বিশ্বাসসহ আরও কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে তারা আহত হন। আহতদের দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সমির ও অপুকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. এহেতাম শহীদ জানান, আহতদের হাসপাতালে আনার পর দুইজনকে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সমির ও অপু মারা যান।

৪৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন