Latest

Country

ফরিদপুরে ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক গ্রেফতার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৬:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহসিন ইসলাম সিয়াম (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে শহরের বাইপাস সড়কের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

গ্রেফতারকৃত সিয়াম শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। পুলিশ জানায়, সিয়াম কোতোয়ালি থানা ভাঙচুর মামলায় আগেও গ্রেফতার হয়ে জেল হাজতে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর তিনি এলাকায় একাধিক মারামারির ঘটনায় জড়িয়ে পড়েন।

পুলিশ সূত্রে জানা যায়, একটি মারামারির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ তাকে আটক করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, সিয়ামের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন