Latest

Country

পঞ্চগড়ে পালিত হলো বিশ্ব নাট্য দিবস

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টায় বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন জেলার বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কর্মীরা।

শোভাযাত্রার পর নাট্যদল ভূমিজের কার্যালয়ে গান, কবিতা ও নাটকের গান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীরা তাদের সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। ২০২৬ সালের বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করেন নাট্য কর্মী মোস্তাক আহমেদ। এছাড়া বিশ্বখ্যাত নাট্যকার ব্রেটল্ট বেসটের জীবনী ও নাট্য বিষয়ক আলোচনা করেন মকবুলার রহমান সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক কাজী রফিক।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান এহতেশামুল হক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নাট্যদল ভূমিজের সাধারণ সম্পাদক রনী শীল। এছাড়া উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি গোলাম কিবরিয়া, দীশারী নাট্যগোষ্ঠীর সভাপতি আল মামুন, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মুখ্য সংগঠক আহসান হাবিব, ভাওয়াইয়া একাডেমীর সভাপতি শিলু এবং তেঁতুলিয়া থিয়েটারের আহ্বায়ক আশরাফুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ও কারিগরের প্রতিষ্ঠাতা সরকার হায়দার। অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন সঙ্গীতশিল্পী রইস উদ্দিন, বাউল মানিক খা, ইমরান ও জ্যোতি, এবং কবিতা আবৃত্তি করেন কবি ফাহিম আহমেদ।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন