Latest

Country

রাজশাহীতে বিজিবির অভিযানে ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল চারঘাট থানাধীন ইউসুফপুর কান্দিপাড়া আমবাগানে মাদক পাচারের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে। 

অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ওৎ পেতে থাকার পর লক্ষ্য করে দুইজন মাদক কারবারী তাদের দিকে আসছে। ধাওয়া করলে মাদক কারবারীরা একটি বস্তা ফেলে দ্রুত রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে বিজিবি’র দল বস্তাটি তল্লাশী করলে তা থেকে ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) ভোর পৌনে চারটায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

জব্দকৃত মাদকদ্রব্য বর্তমানে চারঘাট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। বিজিবি কর্তৃপক্ষ পালিয়ে যাওয়া মাদক কারবারীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে।

৩৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন