Latest

Country

গোপালগঞ্জে নিজ বাড়িতে বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র আহত, পুলিশ মামলা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা বা ককটেল বানানোর সময় বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র মোঃ মতিউর রহমান মোল্লা (২৫) গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনার পর বিস্ফোরক দ্রব্য আইনে মতিউরসহ অজ্ঞাত ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

ওসি আইয়ুব আলী জানান, ২৩ মার্চ রাতে নিলফা গ্রামের মোস্তাক আহম্মেদের বাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে মতিউরের হাত-পা ও মুখ ঝলসে যায়। সঙ্গে থাকা ৪ অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করান, পরে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।

পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থল পরিদর্শন করে অবিস্ফোরিত ককটেল ও অন্যান্য বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে। ঘটনার পর আহতের বাবা ও আত্মীয়রা জানান, মতিউর এক আত্মীয়ের বিয়ের জন্য আতশবাজি বানাচ্ছিল, যা বিস্ফোরিত হয়ে তার আঙ্গুল ও শরীরের বিভিন্ন অংশে চোট লাগে।

ওসি আইয়ুব আলী বলেন, তদন্ত প্রতিবেদন আসার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাকি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন