Latest

Country

৭১-এর বিরোধী এখনো মুক্তিযুদ্ধ নিয়ে নেতিবাচক মন্তব্য করে: টুকু

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, স্বাধীনতা যুদ্ধ নিয়ে এখনও একটি অপশক্তি নানা ধরনের সমালোচনা ও বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে।

যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধ নিয়ে নেতিবাচক মন্তব্য করছে। তিনি উল্লেখ করেন, এসব সমালোচনাকারীরা আসলে বাংলাদেশকে মনে-প্রাণে বিশ্বাস করে না।

মন্ত্রী বলেন, “এদেশে একটি স্বাধীনতা যুদ্ধ হয়েছে, লাখ লাখ মানুষ রক্ত দিয়েছে। স্বাধীনতা দিবস আমাদের পরিচয়, আর এ স্বাধীনতা ছিল বাঙালি ও বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন।”

টুকু আরও বলেন, কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি; দেশটি সৃষ্টি হয়েছে নিজের অধিকার, নিজের পতাকা ও নিজের মাটির জন্য। তিনি গত ১৭ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, একটি নির্দিষ্ট দল মুক্তিযুদ্ধের একক মালিকানা দাবি করে দেশ শাসন করেছে। কিন্তু বাস্তবতা হলো, মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ এবং স্বাধীনতা এ দেশের আপামর জনগণের।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মন্ত্রী শহরের পদ্ম পুকুর ও কদম ফোয়ারার সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন