Country
চট্টগ্রামের সীতাকুণ্ডে কোস্ট গার্ড অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকার ৯৪৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯৪৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৮:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে কোস্ট গার্ড অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকার ৯৪৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক সীতাকুণ্ড থানাধীন বড় কুমিরা সংলগ্ন মদিনা মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদকরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে কোস্ট গার্ডের প্রতিশ্রুতি রয়েছে।
২১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর