Latest

Country

মুন্সীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গৌরবোজ্জ্বল এই দিনে ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে সূচিত হয়েছিল বাঙালি জাতির মুক্তির সংগ্রাম।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীনতা—স্বাধীন বাংলাদেশ।

লাখো শহিদের আত্মত্যাগ ও অসীম ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত এ স্বাধীনতার চেতনায় আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে সেই সকল বীর শহিদদের, যাদের আত্মদানে রচিত হয়েছে আমাদের স্বাধীনতার ইতিহাস।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে (ভোর ৫টা ৫৬ মিনিট ৪৮ সেকেন্ড) মুন্সীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহিদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

৩১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন