Latest

Country

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৫:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস।

১৯৭১ সালের এই কালরাতের শহীদদের স্মরণে বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা বড়বাজারের শহীদ হাসান চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে নানা কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ব্ল্যাকআউট পালন করা হয়। এ সময় সব ধরনের বৈদ্যুতিক বাতি নিভিয়ে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে ‘২৫ মার্চ গণহত্যা ও মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের সেই বিভীষিকাময় রাতের স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ বলেন, ২৫ মার্চের গণহত্যা শুধু বাঙালির ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসেও এক কলঙ্কজনক অধ্যায়। তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী সেদিন নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হামলা চালায় এবং তাদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার মানুষ সেই সময় প্রতিরোধের যে প্রস্তুতি নিয়েছিল, তা জাতির জন্য গৌরবের। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভা শেষে শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদীচী শিল্পীগোষ্ঠী, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছউদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান মিশর, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
 
 
 
মুন্না রহমান

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন