Latest

Law & Court

অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সংসদীয় কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৪:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে সংসদীয় বিশেষ কমিটি ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে।

বুধবার (২৫ মার্চ) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত অধ্যাদেশ সংক্রান্ত বিশেষ কমিটির মুলতবি বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করার সময় সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দেওয়া হয়েছে। জুলাই সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে কমিটি সকলেই একমত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রায় সব অধ্যাদেশ নিয়ে কাজ শেষ করা হয়েছে। কিছু বাকি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। পর্যালোচনা শেষে কমিটি রিপোর্ট জমা দেবে। এছাড়া জুলাই সনদের বাইরে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। এটি আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়, তাই সংবিধান ও জুলাই সনদ—উভয়কেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

২৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন