Latest

Law & Court

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৪:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটে তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় তিনি প্রয়োজনীয় কিছু নথিতে স্বাক্ষর করেন।

এর আগে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ব্যারিস্টার কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন।

উল্লেখ্য, এর আগে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

৪০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন