Latest

Country

৫-৭ জন জীবিত উদ্ধার, বাকীরা বাসেই রয়ে গেছে: ফায়ার সার্ভিস

সাজিদ হোসেন, রাজবাড়ী
সাজিদ হোসেন, রাজবাড়ী

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটে ফেরিতে ওঠার সময় কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহাদ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে যায়।

প্রাথমিক ধারণা অনুযায়ী, বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন।

ঘটনার পর কয়েকজন যাত্রী নিজে সাঁতার কেটে নদীর কুলে উঠতে সক্ষম হলেও, বেশির ভাগ যাত্রীর অবস্থান সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার কাজ শুরু করেছে যাত্রী উদ্ধারকারী জাহাজ হামজা। বর্তমানে জাহাজটি উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেওয়ান সোহেল রানা জানান, ফরিদপুর, আরিচা ও ঢাকা থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ পর্যন্ত ৫ থেকে ৭ জন যাত্রী জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা সবাই বাসেই ছিলেন। দুর্ঘটনার সময় বাসটি ফেরিতে ওঠার সঙ্গে সঙ্গেই নদীতে পড়ে যায় এবং দ্রুত গভীরে চলে যায়।

উদ্ধারকারী দল তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

৪৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন