Latest

Country

কলাপাড়ায় সড়কের ওপর নিয়মিত গরু জবাই-বিক্রি, ক্ষুব্ধ পৌরবাসী

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার নিত্যপ্রয়োজনীয় বাজারে প্রকাশ্যে সড়কের ওপর গরু জবাই ও মাংস বিক্রির অভিযোগ উঠেছে।

দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় পৌরবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গেলে দেখা যায়, রাসেল কসাই ও কালাম কসাই নামের দুই ব্যক্তি রাস্তা দখল করে নিয়মিত গরু জবাই করছেন। তারা মাংস বিক্রির জন্য অস্থায়ী দোকান বসিয়েছেন। পৌরসভার নির্ধারিত কসাইখানায় বিক্রি করা বাধ্যতামূলক হলেও তারা সেখানে না গিয়ে সড়কের ওপরই মাংস বিক্রি করছেন। এতে প্রতিদিনই ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

পাশাপাশি পশুর বর্জ্য ও দুর্গন্ধ পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। পথচারী ও আশপাশের ব্যবসায়ীরা এতে চরম ভোগান্তিতে পড়ছেন।

পাসের ব্যবসায়ী শাহীন জানান, “প্রতিদিন রাস্তার ওপর গরু জবাই করা হয়। পশুর বর্জ্য ও দুর্গন্ধে আমরা ব্যবসা করতে পারছি না। গরমের সময় ক্রেতারাও বিরক্ত হয়ে চলে যাচ্ছে।”

এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কসাইখানাগুলো নির্ধারিত স্থানে স্থানান্তর এবং অবৈধ দখলকৃত কসাইখানা উচ্ছেদ জরুরি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মে: ইয়াসিন সাদেক জানান, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সরেজমিনে গিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন