Latest

Country

নড়াগাতীতে ১০ বছর বয়সী ছাত্রী ধর্ষণের শিকার

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের মহাজন গ্রামে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন।

ঘটনাটি ঘটে ২৫ মার্চ দুপুর সাড়ে ১২ টার দিকে। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির পরিবার মাঠে কাজ করতে গেলে সে একাই বাড়িতে ছিল। সেই সুযোগে একই এলাকার চার সন্তানের পিতা আসাদ মেল্যা (৪৫) শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয় এবং গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ধর্ষণের শিকার শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানিয়েছেন, বিকেল সোয়া ৪টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয় এবং তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম জানিয়েছেন, ধর্ষককে পুলিশ হেফাজতে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভিক্টিমকে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি, ভুক্তভোগী পক্ষ লিখিত এজাহার দিলে মামলা গ্রহণ করা হবে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন