Country
আজ বুধবার (২৫ মার্চ) ২০২৬, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আজ বুধবার (২৫ মার্চ) ২০২৬, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন মানু; প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমা নাহার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; উপজেলা নির্বাহী অফিসার (সদর) মোঃ মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এবং জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
আলোচনা সভায় ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের বিভীষণ ঘটনাবলী, বাঙালি জাতির উপর সংঘটিত নির্মম গণহত্যা এবং স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
৩২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর