Latest

National

মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি

শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৬:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে ইতোমধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ। পাশাপাশি উদযাপন নির্বিঘ্ন করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

স্মৃতিসৌধে গিয়ে দেখা যায়, ধোয়া-মোছার মাধ্যমে পুরো এলাকা নতুন রূপে সজ্জিত করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি বিভিন্ন স্থাপনায় নতুন করে রং করা হয়েছে। সবুজ চত্বর সাজানো হয়েছে নানা রঙের বাহারি ফুলে।

স্মৃতিসৌধের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রায় ১৫ দিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ চালানো হয়েছে। তিনি বলেন, “জাতীয় স্মৃতিসৌধ এখন সম্পূর্ণ প্রস্তুত।”

স্বাধীনতা দিবসের সকালে শহীদ বেদীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফুল দিয়ে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও সম্পন্ন হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আরাফাতুল ইসলাম জানান, প্রতি বছরের মতো এবারও স্মৃতিসৌধ ও এর আশপাশে কঠোর নিরাপত্তা বলয় থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ এলাকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন