Latest

Country

ফরিদপুরে বিষপানে অসুস্থ তরুণীর ২৮ দিন পর মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৬:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে বিষপানে অসুস্থ এক তরুণীর টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুমাইয়া আক্তার (২২) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টোটরকান্দী গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি বর্তমানে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকায় মিঠু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে সুমাইয়া আক্তার বিষপান করেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৫টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়া আক্তার ফরিদপুর সারদা সরকারি সুন্দরী কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন।

তবে কী কারণে তিনি বিষপান করেছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নিরস্ত্র আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন