Latest

Country

রংপুরে পেট্রোল-অকটেন সংকট, সন্ধ্যার পর বন্ধ অধিকাংশ স্টেশন

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৩:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিভাগীয় নগরী রংপুর-এ হঠাৎ করেই পেট্রোল ও অকটেন সংকট দেখা দিয়েছে।

সোমবার সন্ধ্যার পর থেকে নগরীর অধিকাংশ ফিলিং স্টেশন জ্বালানি শেষ হয়ে যাওয়ায় কার্যক্রম বন্ধ করে দেয়।

ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, দুপুরের পর থেকেই মজুদ কমতে শুরু করে এবং বিকেলের মধ্যে সম্পূর্ণ ফুরিয়ে যায়। ফলে বাধ্য হয়ে তারা জ্বালানি বিক্রি বন্ধ করে দেন। স্টেশন মালিকদের দাবি, তাদের তেলবাহী লরি পার্বতীপুর ডিপোতে গেলেও এখন পর্যন্ত কোনো জ্বালানি সরবরাহ পাওয়া যায়নি।

এদিকে জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ। নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে পেট্রোল ও অকটেন না পেয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই অভিযোগ করেন, জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর যথাযথ নজরদারির অভাবেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সোমবার সন্ধ্যায় নগরীর ৩০টিরও বেশি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, জ্বালানির আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন মোটরসাইকেল আরোহীরা। তবে অধিকাংশ স্টেশনেই ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে।

রংপুর ফিলিং স্টেশন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তফা মহসিন বলেন, ডিপো থেকে জ্বালানি সরবরাহ না পাওয়ায় তারা বিক্রি কার্যক্রম চালিয়ে যেতে পারছেন না। সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন