Literature
আমার ভিতর বাহিরে
নীরব ঠোঁটের উচ্চারণ
শারমিন ফেরদৌস
রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৫:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আমার ভিতর বাহিরে
ভয়ানকভাবে গ্রাস করেছে কবিতা,
এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে
এলোমেলো অনিয়ম।
আমার এই অবাক ছলছল চোখ,
আমার নির্বাক ঠোঁটের কোনে হাসি,
আমার পরিচ্ছন্ন শুদ্ধ মায়ার মন—
সবই যেন তারই বিস্তার।
আর সকল অনিয়মের করিডোরে
কঠিন বরফের ন্যায়
আমার স্পষ্ট উচ্চারণ—
কবিতার বইয়ের মলাটের মতোই
এক অন্যরকম নির্মাণ।
২৭১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর