Latest

Country

গোয়াইনঘাট সীমান্তে মানবপাচার, টাকার প্রলোভনে স্থানীয় কিশোরদের ব্যবহার

স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট, সিলেট
স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট, সিলেট

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আবারও প্রমাণিত হল মানব পাচারের নিরাপদ আস্তানা গোয়াইনঘাট সীমান্ত।২০ মার্চ শুক্রবার সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারীসহ ১ কিশোরকে আটক করেছে ৪৮ বিজিবির প্রতাপপুর বিওপি।

তার বাড়ি গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী পান্তুমাই গ্রামে। এছাড়াও ১৪ মার্চ ২০২৬ (শনিবার) চার নারীকে ভারতে পাচারের অভিযোগে গোয়াইনঘাটের মোহাম্মদপুর এলাকা থেকে পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব-৯।সেদিন গোয়াইনঘাটের মাতুরতল বাজারে পাওয়া যায় একটি ভারতীয় নাগরিকের আদার কার্ড।২০২৪ শের ৮ অক্টোবর জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় মা-মেয়েসহ তিন নারীকে আটক করে বিজিবি।

 এ সময় পাচারে সহায়তাকারী এক যুবক পালিয়ে যায়। এই সংবাদগুলো দেখেই বুঝা যায় সীমান্তবর্তী এই উপজেলা মানবপাচারের জন্য সহজ রোডে পরিনত হয়েছে। এইমাত্র নিউজ সরেজমিনে উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে যে তথ্য পেয়েছে তাতে মানবাধিকার কর্মী,সুশীল সমাজ ও প্রশাসনের চক্ষু চরক গাছ।দীর্ঘদিন ধরে সিলেটের সীমান্তবর্তী এই উপজেলার একমাত্র কর্মসংস্থান বালু ও পাথর উত্তোলন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। যে বালু ও পাথর আহরণ করে তাদের জীবন চলত আজ সেই বালু-পাথর অবৈধ। শিল্প কারখানাসহ অন্য কোন কর্মসংস্থান না থাকায় হতাশ জীবন যাপন করছেন এই এলাকার সাধারণ মানুষ। আর সেই সুযোগ কাজে লাগিয়ে টাকার প্রলোভন দেখিয়ে সীমান্তের যুবক ও কিশোরদের আড়াল থেকে ব্যবহার শুরু করে একটি শক্তিশালী সিন্ডিকেট যার মূল আস্তানা রাজধানী ঢাকা। শুক্রবার নারীসহ আটক হওয়া যুবক ও নারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এই তথ্য।গাজীপুরের সাগর নামের এক ড্যান্স স্কুলের মাধ্যমে তারা সীমান্ত পর্যন্ত পৌঁছে এবং স্থানীয় এক কিশোর তাদের ৩ হাজার টাকার বিনিময় তাদের ভারতে পার করে দেওয়ার চুক্তি করে।

তাছাড়া সীমান্ত এলাকার জাফলং লালমাটি,তামাবিল,ও ভাইরাল ক্রিকেট মাঠে পর্যটকদের আনাগোনা বেশি থাকায় খুব সাধারণত পাচার বুঝার কোন উপায় নেই। স্থানীয়দের দাবি ৫ আগস্টের পর থেকেই বেশি সক্রিয় হয়ে উঠেছে এই পাচারকারী চক্র। কেউ কেউ মানব পাচার করে হয়ে উঠেছেন ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক।অবাধে চলাফেরা করছেন দুই দেশেই।গড়ে তুলেছেন অবৈধ অনুপ্রবেশের রাজ্য। এছাড়াও বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নলজুড়ী গ্রামের মানব পাচার কারী রহমানের নারী পাচারের ভিডিও বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায় পাচারের শিকার নারী রহমান ও তার সহযোগী শাহিনের মাধ্যমে আসছেন। সংবাদ লিখা পর্যন্ত শাহীন ও রহমানের সাথে এইমাত্র যোগাযোগের চেষ্টা করছে।

২৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন