Latest

National

ঈদের দিনে বৃষ্টির আশঙ্কা, কমতে পারে তাপমাত্রা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২১ মার্চ, ২০২৬ ১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল শনিবার (২১ মার্চ) সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে উৎসবের এই দিনে আবহাওয়ায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন সকাল থেকেই দেশের আটটি বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

তবে আগামী ২২ মার্চ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পৃথক সতর্কবার্তায় বলা হয়েছে, যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

২৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন